ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষের মঈনুল বেসরকারিভাবে জয়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ-২ আসনের ১৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ১,৬৭,৩৪৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সালাউদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮,৭৯০ ভোট। সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফল একীভূত করে এই বেসরকারি হিসাব পাওয়া গেছে।

নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৮,৫৫৯ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান। নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চললেও স্থানীয়ভাবে তাঁর সমর্থকদের মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষের মঈনুল বেসরকারিভাবে জয়ী

আপডেট সময় : ১০:৪০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬