ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের ড. কেরামত আলী জয়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলী বিজয়ী হয়েছেন। ১৫৯টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে তিনি মোট ১ লাখ ৮৯ হাজার ৮৭৬ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহজাহান মিয়াঁ পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭১৯ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৯ হাজার ১৫৭ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ফলাফল জানা যায়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এ আসনে প্রায় ৭২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের ড. কেরামত আলী জয়ী

আপডেট সময় : ১০:৩৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬