ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় বিএনপির ঐতিহাসিক জয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী। এ বিজয়কে জেলাজুড়ে বিএনপির জন্য একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, এস এম জিলানী পেয়েছেন ৬০,১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩,০৮,৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৮,৪০৫ জন, নারী ভোটার ১,৫০,৩৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১০৮টি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার পর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

বিজয়ী প্রার্থী এস এম জিলানী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি এলাকার উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় বিএনপির ঐতিহাসিক জয়

আপডেট সময় : ০৯:৩৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬