সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহীনুর আলমকে ৮ হাজার ৪০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেলিম রেজা ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট। মোট ১৬টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে। তবে, সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা এখনো চলছে।
এই আসনে মোট ১৬৫টি ভোটকেন্দ্রে তিন লাখ ৮৫ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রিপোর্টারের নাম 
























