ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

চট্টগ্রামে ভোট শুরুর আগেই কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

টানা ১৮ বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের ভোটারদের মাঝে স্বতঃস্ফূর্ততা দেখা গেছে। সকাল সাড়ে ৭ টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৬টার আগেই ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

সকাল ৭টার আগে বাওয়া স্কুল, লোকপ্রশাসন, নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়, আগ্রাবাদ কমার্স কলেজ, খাজা আজমেরি, সিজিএস কলোনি ভোটকেন্দ্রসহ নগরীর অন্তত ১০ টি ভোটকেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে।

লোকপ্রশাসন ভোট কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ানো ভোটার আজমল আলী জানান, দীর্ঘ ১৮ বছর পর অবাধ ভোট দেয়ার আসায় ফজরের নামাজের পরই ভোট কেন্দ্রের সামনে এসেছেন। ৬ টার পর কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন। ভোট দেয়া শুরু হলেই ভোট দিয়ে বাসায় ফিরবেন। আবার গণনার সময় কেন্দ্রে আসবেন বলে জানান তিনি।

নাসিরাবাদ ভোট কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ানো ভোটার আসলাম মিয়া জানান, রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব দেখে হতাশ হয়েছিলেন। কেন্দ্রে এসে ভিন্ন চিত্র দেখছেন। একই কথা জানান বিভিন্ন ভোটকেন্দ্রের অন্তত ৭ জন ভোটার। দীর্ঘদিন পর নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

চট্টগ্রামে ভোট শুরুর আগেই কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন

আপডেট সময় : ০৮:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬