ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল আজ সকালে তাঁর মা’কে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তাঁর স্ত্রীও উপস্থিত ছিলেন।

নির্বাচনে নিজের দলের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে কামরুজ্জামান কামরুল বলেন, যদি কোনো প্রকার অনিয়ম সংঘটিত না হয়, তবে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত। তিনি নির্বাচনে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানান, যেন একটি ভোটও কারচুপির মাধ্যমে নষ্ট না হয়।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ১ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৫৬ হাজার ১৮৫ জন এবং নারী ভোটার ২ লক্ষ ৪৫ হাজার ৩৬০ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। জেলার চারটি উপজেলা ও ২৩টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী

আপডেট সময় : ০৮:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬