ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

মেহেরপুরে ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পৃথক তিনটি স্থানে এসব সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ১০ জন জামায়াতে ইসলামীর এবং একজন বিএনপির কর্মী। জামায়াতের আহত কর্মীদের মধ্যে গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের ৭ জন এবং মুজিবনগর উপজেলার জয়রামপুর গ্রামের ৩ জন রয়েছেন। অন্যদিকে, আহত বিএনপি কর্মীর বাড়ি গাংনী উপজেলার খাসমহল গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জামায়াত কর্মীরা ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। পথে বিএনপির কর্মীরা তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই উত্তপ্ত পরিস্থিতিতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১

আপডেট সময় : ০৭:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬