ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সুনামগঞ্জে ভোটের শুরুতেই ভোটার খরা: বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতির আশা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও প্রথম কয়েক ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। তবে স্থানীয় ভোটার ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, বেলা বাড়ার সাথে সাথে হাওরাঞ্চলের কর্মব্যস্ততা কাটিয়ে সাধারণ মানুষ কেন্দ্রে আসতে শুরু করবেন।

সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, লাইনে কোনো ভোটারের উপস্থিতি নেই। কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থকদের স্লিপ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও ভেতরে চিত্র ছিল অনেকটা ফাঁকা। একই চিত্র দেখা গেছে জেলার অন্যান্য উপজেলাগুলোতেও।

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ও পাথারিয়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, হাতেগোনা কয়েকজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উপজেলার গনিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রুহুল হাসান জানান, এই কেন্দ্রে মোট ২ হাজার ৮২২ জন ভোটারের মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র ৮৭টি ভোট পড়েছে। অন্যদিকে, নোয়াখালী ইনামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৫৪৮ জন ভোটারের বিপরীতে একই সময় পর্যন্ত ভোট পড়েছে ১০৪টি। ঐ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কামাল উদ্দিন জানান, প্রতিটি কেন্দ্রেই সকালের দিকে ভোটারদের আনাগোনা কম ছিল।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জ মূলত হাওরবেষ্টিত এলাকা হওয়ায় কৃষিজীবী মানুষ সাতসকালেই জীবন-জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন। হাওরে কাজ শেষ করে দুপুরে বা বিকালের দিকে ভোটাররা কেন্দ্রে আসবেন বলে তারা মনে করছেন। স্থানীয়দের আশা, দিন শেষে ভোটের হার অন্তত ৫০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনে মোট ৭২০টি কেন্দ্রে প্রায় ২১ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে ভোট গ্রহণ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবেশ দূষণকারীদের নাম প্রকাশ বাধ্যতামূলক: হাইকোর্টের ঐতিহাসিক রায়

সুনামগঞ্জে ভোটের শুরুতেই ভোটার খরা: বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতির আশা

আপডেট সময় : ০৭:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬