ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা: মুলাদীতে যুবদল নেতাকে আটক করল সেনাবাহিনী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশালের মুলাদীতে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রে প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নুরু মৃধা নামে এক স্থানীয় যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জালিয়া কান্দি ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ভোটগ্রহণ চলাকালে জালিয়া কান্দি কেন্দ্রে নুরু মৃধা তার দলবল নিয়ে ভোটারদের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালান। বিষয়টি দায়িত্বরত সেনাসদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।

আটক এই নেতার বিরুদ্ধে এর আগেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও হুমকির অভিযোগ রয়েছে। জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করেন নুরু মৃধা ও তার অনুসারীরা। ওই দিন প্রার্থীর প্রচার বহর গতিরোধ করে প্রায় ৩০ মিনিট আটকে রাখা হয় এবং নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। ওই সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতির চাপে তারা অনেকটা অসহায় বোধ করেন। এ ঘটনায় প্রার্থীর কন্যা হাবিবা কিবরিয়াসহ উপস্থিত নেতাকর্মীরা চরম আতঙ্কিত হয়ে পড়েন এবং পরবর্তীতে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। যুবদল নেতা আটকের পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে এনসিপি’র পদযাত্রায় হামলা: শেখ বদরুলের বিরুদ্ধে অভিযোগের তীর

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা: মুলাদীতে যুবদল নেতাকে আটক করল সেনাবাহিনী

আপডেট সময় : ০৭:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬