ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নাটোরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নাটোরে নির্বাচনী দায়িত্ব পালনকালে এক সংবাদকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একদল রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ওই কেন্দ্র পরিদর্শনে গেলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। প্রার্থীর সফরসঙ্গীদের সঙ্গে স্থানীয় যুবদল নেতা হীরার নেতৃত্বে ১০-১২ জন তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক জোবায়ের ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা কর্তব্যরত আনসার সদস্যের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে সাংবাদিক জোবায়েরের ওপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

ভুক্তভোগী সাংবাদিক জোবায়ের ‘দৈনিক সংগ্রাম’-এর প্রতিনিধি হিসেবে সেখানে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার সময় উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন, “প্রশাসনের সামনেই একজন প্রার্থী ও সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। কিন্তু প্রশাসনের রহস্যজনক নীরবতা আমাকে শঙ্কিত করেছে। এমনকি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের নিরাপদে চলে যেতে সাহায্য করা হয়েছে। এমন পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।” তিনি অবিলম্বে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিডনি অপেরা হাউসে লাল-সবুজের প্রতিনিধিদের ফুরফুরে মেজাজ: উত্তর কোরিয়া ম্যাচের আগে চাঙ্গা হওয়ার চেষ্টা

নাটোরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৭:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬