ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে ভোট দিলেন নওগাঁ-২ আসনের বিএনপি প্রার্থী সামসুজ্জোহা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে দীর্ঘ ১৭ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। বৃহস্পতিবার সকাল ১০টায় নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার সময় সামসুজ্জোহা খানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় তার স্ত্রী ও নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, মেয়ে কামরুন নাহার জুসি এবং ছেলে তন্ময় খানও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ সময় পর ভোট দিতে পেরে প্রার্থী ও তার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওগাঁ-২ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৪৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৯ জন। এছাড়া এই আসনে ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

ভোটদান শেষে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় সামসুজ্জোহা খান বলেন, “দীর্ঘ অনেকগুলো বছর পর ভোট দিতে পেরে একজন প্রার্থী হিসেবে আমি অত্যন্ত আনন্দিত। নির্বাচনের পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে আমরা আমাদের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দর থেকে একদিনে ১১, মোট ৪৬ ফ্লাইট বাতিল

দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে ভোট দিলেন নওগাঁ-২ আসনের বিএনপি প্রার্থী সামসুজ্জোহা

আপডেট সময় : ০৭:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬