ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পোলিং অফিসারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ, দায়িত্ব থেকে অব্যাহতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের একটি ভোটকেন্দ্রে পোলিং অফিসারের বিরুদ্ধে ব্যালট পেপারে নির্দিষ্ট প্রতীকে সিল মারার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পোলিং অফিসারের নাম জাহিদুল ইসলাম। জালিয়াতির অভিযোগ ওঠার পরপরই তাকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

নগরপাড় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পোলিং অফিসার জাহিদুল ইসলামের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সিল মারা ছয়টি ব্যালট পেপার পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পোলিং অফিসার জাহিদুল ইসলাম। তার দাবি, ভোটাররা ভোট দেওয়ার পর ভুলবশত ব্যালট পেপারগুলো তার টেবিলের ওপর রেখে গিয়েছিলেন।

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত কেন্দ্রে উপস্থিত হন ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন পোলিং অফিসার হয়ে তিনি কীভাবে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে পারেন? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এই ঘটনাকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের বাইরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিবেশ শান্ত রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে অপরাধ দমনের নির্দেশ, ট্রাফিকে নজর: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পোলিং অফিসারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ, দায়িত্ব থেকে অব্যাহতি

আপডেট সময় : ০৭:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬