ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ১১ দলীয় জোটের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বদরগঞ্জ পৌরশহরের বালুয়া ভাটা নেহার স্কুল কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এটিএম আজহারুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এমন সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এখন পর্যন্ত নির্বাচনী এলাকার পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।”

নির্বাচনে কারচুপি বা কোনো ধরনের অনিয়মের আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বেশ কিছু জায়গা থেকে আমাদের কাছে খবর এসেছে যে, অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে। যদি টাকার মাধ্যমে জনমত প্রভাবিত করার অপচেষ্টা চলে, তবে সেসব কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকেই যায়।”

তবে ভোটারদের ওপর আস্থা রেখে তিনি আরও বলেন, দেশের মানুষ এখন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ। তাই কোনো ধরনের প্রলোভন বা অর্থের কাছে সাধারণ ভোটাররা বিক্রি হবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে অপরাধ দমনের নির্দেশ, ট্রাফিকে নজর: স্বরাষ্ট্রমন্ত্রী

সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ১১ দলীয় জোটের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম

আপডেট সময় : ০৭:০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬