ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

চট্টগ্রাম-১৫ আসন: নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন শাহজাহান চৌধুরী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের নির্বাচনী লড়াইয়ে থাকা জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সাতকানিয়া উপজেলার ছমদরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় শাহজাহান চৌধুরী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকবে এবং সাধারণ মানুষ ইনসাফের পক্ষে তাদের রায় দেবে।” লোহাগাড়া-সাতকানিয়া অঞ্চলের উন্নয়নে নিজের অতীতের ভূমিকার কথা উল্লেখ করে তিনি একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যোগ্য প্রার্থীকে বেছে নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি আরও জানান, এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সংশ্লিষ্ট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার ইকবাল হোসাইন জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কেন্দ্রের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩৭৭ জন। এই আসনে মোট ১৫৭টি কেন্দ্রে ৯৫৯টি বুথে ভোটগ্রহণ চলছে। এছাড়া, ১৪ হাজার ২৭২ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে অপরাধ দমনের নির্দেশ, ট্রাফিকে নজর: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম-১৫ আসন: নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন শাহজাহান চৌধুরী

আপডেট সময় : ০৭:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬