ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রূপগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা: ভোট বাতিলের আবেদন ‘দাঁড়িপাল্লা’র প্রার্থীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনি সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগে একটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিলের দাবি জানিয়েছেন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট চলাকালে নাওড়া প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নং-১১০) কেন্দ্রে গণ্ডগোল শুরু হলে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার কাছে এই লিখিত আবেদন জমা দেওয়া হয়।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার পক্ষে তার নির্বাচনি এজেন্ট অ্যাডভোকেট ইসরাফিল হোসেন এই অভিযোগ দায়ের করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটকেন্দ্রে আকস্মিক বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হওয়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এমন পরিস্থিতিতে স্বচ্ছতা বজায় রাখতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা জরুরি।

এ বিষয়ে প্রার্থীর এজেন্ট ইসরাফিল হোসেন বলেন, “আমরা শুরু থেকেই একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু নাওড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যেভাবে পেশিশক্তির মহড়া ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, তাতে সাধারণ ভোটারদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। এমন অস্থিতিশীল পরিবেশে নিরপেক্ষ ভোট গ্রহণ সম্ভব নয়। তাই আমরা লিখিতভাবে এই কেন্দ্রের ভোট বাতিলের দাবি জানিয়েছি, যাতে জনমতের সঠিক প্রতিফলন ঘটে।”

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, কেন্দ্রে গণ্ডগোলের বিবরণ দিয়ে ভোট বাতিলের একটি লিখিত আবেদন তিনি হাতে পেয়েছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান হামলায় সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ, ঢাকা সফরের আগ্রহ প্রকাশ ইউএই প্রেসিডেন্টের

রূপগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা: ভোট বাতিলের আবেদন ‘দাঁড়িপাল্লা’র প্রার্থীর

আপডেট সময় : ০৬:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬