ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কোম্পানীগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা: আটক ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোট জালিয়াতির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৃথক দুটি ভোটকেন্দ্র থেকে প্রক্সি বা জাল ভোট দেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট জালিয়াতির চেষ্টা করলে কাউসার ও ফাহিম আহমদ নামে দুই যুবককে আটক করা হয়। আটক কাউসার বর্ণি মাঝপাড়া এলাকার ইসমাইল আলীর ছেলে এবং ফাহিম আহমদ একই এলাকার সাহিদ আলীর ছেলে। তারা দুজনই স্থানীয়ভাবে ধানের শীষ প্রতীকের সমর্থক হিসেবে পরিচিত। একই সময়ে রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আরও একজনকে একই অভিযোগে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভোটকেন্দ্রে অবৈধভাবে অন্য কারো ভোট দেওয়ার চেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটককৃত ব্যক্তিটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে পরবর্তী সময়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সফরে বাবরবিহীন পাকিস্তান, ওয়ানডে দলে ৬ নতুন মুখ

কোম্পানীগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা: আটক ৩

আপডেট সময় : ০৬:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬