ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য: জোনায়েদ সাকি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই এবং এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য। দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম ও অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে আজকের এই কাঙ্ক্ষিত নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভোটদান পরবর্তী প্রতিক্রিয়ায় জোনায়েদ সাকি বলেন, ‘আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এবং দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় আমরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। যারা এই গণতান্ত্রিক সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।’

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন অন্যতম প্রেরণা ও ভরসার কেন্দ্র। অত্যন্ত পরিতাপের বিষয় যে, তিনি আজকের এই দিনটি দেখে যেতে পারলেন না। তবে তার দেখানো পথেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

ভোটের পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘নানা শঙ্কা ও আশঙ্কা থাকলেও মানুষ ভোটকেন্দ্রে আসতে শুরু করেছে। আমি নিজে ভোট দিয়েছি এবং এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ লক্ষ্য করছি। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি।’

নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সব প্রার্থীর প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সাকি আরও বলেন, ‘অনেক ত্যাগ ও লড়াইয়ের বিনিময়ে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। এই অর্জিত পরিবেশ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। জয়-পরাজয় যাই হোক না কেন, তা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সফরে বাবরবিহীন পাকিস্তান, ওয়ানডে দলে ৬ নতুন মুখ

নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য: জোনায়েদ সাকি

আপডেট সময় : ০৬:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬