ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

হবিগঞ্জে ব্যালট ছিঁড়ে প্রবাসীর কারাদণ্ড: ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে এক ইংল্যান্ডপ্রবাসী ভোটারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীর নাম গোলাম রসুল।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহুল আমীন তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। রায়ের পর গোলাম রসুলকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে প্রবেশ করে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে তিনি ভোট না দেওয়ার ঘোষণা দিয়ে একটি ব্যালট পেপার হাতে নিয়ে ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে কেন্দ্রে দায়িত্বরত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি করেন ওই প্রবাসী।

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ব্যালট পেপার নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় আহাদুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে বসবাস করছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন ভোটার পাঁচজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করছেন। স্থানীয়দের মতে, এই আসনে মূলত বিএনপির রেজা কিবরিয়া ও দলটির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়ার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাও ‘হত্যার টার্গেট’: ইসরায়েলের বিস্ফোরক হুমকি

হবিগঞ্জে ব্যালট ছিঁড়ে প্রবাসীর কারাদণ্ড: ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ

আপডেট সময় : ০৬:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬