ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আপনার ভোট রক্ষায় কেন্দ্রের পাহারাদার হয়ে যান: জামায়াত আমির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনগণের ভোটাধিকার রক্ষায় ফলাফল ঘোষণার আগ পর্যন্ত জনগণকে নিজ নিজ ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্টাট্যাসে এ আহ্বান জামায়াত আমির।

শফিকুর রহমান দাবি করেন, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা এবং নারীদের হেনস্তা করা হয়েছে। কোথাও কোথাও কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হয়েছে।

দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির লিখেছেন, “গতকাল থেকেই আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আজ সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে। কিন্তু, আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা হচ্ছে। নারীদের হেনস্তা করা হচ্ছে। বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে “

জনগণকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা দেশবাসীকে অনুরোধ করবো, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। আপনার মূল্যবান ভোটটি যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য আপনারা ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হয়ে যান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।”

আপনার ভোট রক্ষায় কেন্দ্রের পাহারাদার হয়ে যান: জামায়াত আমির

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির লিখেছেন, “আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা এখন পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য। কিন্তু, আরও তড়িৎ পদক্ষেপ প্রয়োজন বলে দেশবাসী মনে করে। আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করার উদাত্ত আহ্বান জানাই। জনগণের ভোটের আমানতকে রক্ষা করুন। জনগণের পাশে থাকুন।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইসরাইলি আগ্রাসন, দক্ষিণ লেবাননে তীব্র গোলাবর্ষণ

আপনার ভোট রক্ষায় কেন্দ্রের পাহারাদার হয়ে যান: জামায়াত আমির

আপডেট সময় : ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬