ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়: জামায়াত আমির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি দলীয় সমর্থকরা বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করেছে। তবে অল্প সময়ের মধ্যেই সেসব কেন্দ্র দখলমুক্ত করেছে সেনাবাহিনী। দেশজুড়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। সেনাবাহিনী এই দায়িত্ব অব্যাহত রাখলে দেশ একটা ভালো নির্বাচন উপহার পাবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে প্রধান নির্বাচনি কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষের ওপর আস্থা রাখি। দেশের মানুষ নিশ্চয় তাদের পছন্দকে গুরুত্ব দেবেন। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। আশা করছি, ভালো সংখ্যক ভোটার এই নির্বাচনে অংশ নেবেন।

দিনশেষে একটা ভালো নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, এখন পর্যন্ত নির্বাচন ভালো পথে হাঁটছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে আটক বাংলাদেশি নাগরিকদের তদন্তের জন্য এনআইএ’র আরো ৪৫ দিনের সময় মঞ্জুর

সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়: জামায়াত আমির

আপডেট সময় : ০৩:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬