ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

আজ নতুন বাংলাদেশের জন্মদিন: ড. ইউনূস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ নতুন বাংলাদেশের জন্মদিন। দিনব্যাপী আমরা এই জন্মদিনের উৎসব পালন করবো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেওয়া শেষে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ যে প্রক্রিয়া শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সে অংশকে আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। আজ জন্মদিন পালন করি আমরা, দিনব্যাপী উৎসব করি। জাতির সবাই মিলে উৎসব করি এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে।

তিনি আরও বলেন, প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য; যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগলো। এটা আমার জীবনের মহান আনন্দের দিন। বাংলাদেশের সবার এটা মহান আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু– সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়ায়। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে চলন্ত গাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী

আজ নতুন বাংলাদেশের জন্মদিন: ড. ইউনূস

আপডেট সময় : ১২:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬