চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পুর বিরুদ্ধে আদালত ‘শোন অ্যারেস্ট’ প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের একটি অন্তর্বর্তীকালীন আদেশের পরিপ্রেক্ষিতে তার আইনজীবীর আবেদনের ভিত্তিতে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত এই আদেশ জারি করেন। এর ফলে টেম্পু ইসমাইলের কারামুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
আদালত সূত্রমতে, গত ৮ জুলাই রিট পিটিশন নম্বর ৭৯৪৮/২০২৬-এর শুনানিশেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রুল জারি করেন। একই সঙ্গে আদালত নির্দেশ দেন যে, ইসমাইল হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা বা আইনগত কারণ না থাকলে তাকে হয়রানি করা যাবে না। এই বিষয়ে চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের ওই আদেশ সত্ত্বেও টেম্পু ইসমাইলকে একটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়। এরপর আদালতের আদেশ কার্যকর এবং ‘শোন অ্যারেস্ট’ প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। একই বিষয়ে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতেও একটি আবেদন পেশ করা হয়।
মোহাম্মদ মিজানুর রহমান জানান, হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ বহাল থাকা অবস্থায় তার মক্কেলকে একটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়, যা আদালতের আদেশের পরিপন্থী। এই কারণে আদালতের আদেশের সত্যায়িত কপি সংযুক্ত করে পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করা হয়। পাশাপাশি মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের কাছেও আইনি প্রতিকার চাওয়া হয়। পরবর্তীতে আদালত আবেদনটি মঞ্জুর করে ‘শোন অ্যারেস্ট’ প্রত্যাহার এবং কারামুক্তির নির্দেশ দেন।
পুলিশ কমিশনারের কাছে দাখিলকৃত আবেদনে আইনজীবী উল্লেখ করেন যে, হাইকোর্টের আদেশ যথাযথভাবে পালন না করা হলে তা আদালত অবমাননার শামিল হতে পারে। তাই দ্রুত ‘শোন অ্যারেস্ট’ প্রত্যাহার করে আদালতের নির্দেশনা কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ইসমাইল হোসেন ওরফে টেম্পুর বিরুদ্ধে চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদক এবং চাঁদাবাজিসহ ৩০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।
সিএমপির উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল বলেন, পুলিশ টেম্পু ইসমাইলকে…
রিপোর্টারের নাম 





















