ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

দিনাজপুর পৌরসভাকে জনবান্ধব করার দাবি, নাগরিক সমাবেশে নানা সমস্যা উত্থাপন

দিনাজপুর পৌরসভাকে জনবান্ধব করার পাশাপাশি এর সার্বিক উন্নয়নের লক্ষ্যে ‘নাগরিক ভাবনা: আমাদের করণীয়’ শীর্ষক এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সমাবেশ আয়োজিত হয়।

সমাবেশে নাগরিকরা ১৫৭ বছরের প্রাচীন এই পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—রাস্তাঘাট সংস্কার ও চলমান সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা, যানজট নিরসন, ইজিবাইক নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সময়মতো ময়লা-আবর্জনা পরিষ্কার করা। এসব সমস্যা দ্রুত সমাধানে পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

নাগরিকরা প্রথমবারের মতো এ ধরনের নাগরিক সমাবেশ আয়োজনের জন্য পৌর কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। পাশাপাশি, বছরে অন্তত একবার এমন সমাবেশ আয়োজনের পরামর্শ দেন তারা। একই সঙ্গে, পৌর এলাকার নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি শেখ হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রফিকুল আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. মুকশেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীক, দিনাজপুর শহর জামায়াতের আমির মো. সিরাজুস সালেহীন এবং এনসিপি জেলা কমিটির সভাপতি শামসুল মোক্তাদির।

নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) প্রধান শিক্ষক মো. নেজাউল ইসলাম, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, রায়হান আলী খান তাজ, একেএম মাসুদুর ইসলাম মাসুদ, রেহাতুল ইসলাম খোকা, কাজী আশরাফউজ্জামান বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি সোলায়মান মোল্লা, বিএনপি নেতা নাজমুল হক লিটন, দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাবেক সভাপতি আখতার আজিজ, ভোক্তা অধিকারকর্মী আইনুল হক, সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু এবং জিয়াউদ্দিন প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লটকন চাষে স্বপ্নপূরণ: নরসিংদীর আক্তার হোসেনের স্বাবলম্বী হওয়ার গল্প

দিনাজপুর পৌরসভাকে জনবান্ধব করার দাবি, নাগরিক সমাবেশে নানা সমস্যা উত্থাপন

আপডেট সময় : ০২:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬