কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—এমন নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে, এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে, আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
এর আগে, হাইকোর্ট একটি রায়ে বলেছিলেন যে, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা না থাকলে তাকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। এই নির্দেশনা কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য ছিল।
রিপোর্টারের নাম 
























