ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে কোনও পোলিং এজেন্টকে বের করে দেয়া হয়নি। ব্যক্তিগত কাজে বের হয়ে আবার কেন্দ্রে ফিরে আসার তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সিফাত।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টার দিকে কেন্দ্রের সামনে সংক্ষিপ্ত ব্রিফে এ তথ্য জানিয়েছেন তিনি।
ক্যাপ্টেন সিফাত বলেছেন, “ঢাকা-৬ আসনের টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র নিয়ে অনলাইনে একটি ভুয়া সংবাদ ছড়ানো হয়েছে। যেখানে বলা হয়েছে, একটি দলের পোলিং এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়েছে। আমরা সংশ্লিষ্ট তিনটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।”
তিনি আরও বলেছেন, “একটি দলের পোলিং এজেন্ট ব্যক্তিগত কারণে কিছু সময়ের জন্য কেন্দ্রের বাইরে গিয়েছিলেন। পরে তিনি ব্যক্তিগত কাজ শেষ করে আবার কেন্দ্রে প্রবেশ করেন। এ সংক্রান্ত যে খবর প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া। বিষয়টি আপনারা সবাইকে জানিয়ে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছি এবং সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে।”
এদিকে কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ছে।
রিপোর্টারের নাম 























