ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ভোটকেন্দ্রে পুলিশের পোশাকে ক্যামেরা ও ড্রোনের নজরদারি: ইসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা সংযুক্ত রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন এবং বিভিন্ন স্থানে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। 

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রে মোতায়েন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য এবার প্রথমবারের মতো রেকর্ডসংখ্যক বডি-ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। পুলিশের পোশাকে থাকা এসব বিশেষ ক্যামেরা ভোটকেন্দ্রের প্রতিটি মুভমেন্ট রেকর্ড করবে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোনের মাধ্যমে ওপর থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন কমিশন সতর্ক করে বলেছে, নির্বাচনি পরিবেশ বিঘ্নিত করার কোনও চেষ্টা করা হলে তা ভিডিওতে রেকর্ড হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি সতর্কবার্তা দিয়েছে কমিশন। 

উল্লেখ্য, দেশের ২৯৯টি সংসদীয় আসনের ৪২ হাজারের বেশি কেন্দ্রের মধ্যে প্রায় ৯০ শতাংশ কেন্দ্রেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তার এত কড়াকড়ির মধ্যেই দেশের কয়েকটি স্থানে সিসি ক্যামেরা চুরির খবর পাওয়া গেছে। ভোটের আগের দিন (বুধবার) চট্টগ্রামের আনোয়ারা, কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া এবং রাজবাড়ীর কয়েকটি কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

ভোটকেন্দ্রে পুলিশের পোশাকে ক্যামেরা ও ড্রোনের নজরদারি: ইসি

আপডেট সময় : ১১:২৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬