ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

৫০ লাখ টাকাসহ বিএনপি নেতা আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের আবাসিক এলাকা থেকে তাকে ব্যাগভর্তি টাকাসহ আটক করা হয়। 

আটকের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। 

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম ও ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টহল দল অভিযান চালিয়ে তাকে টাকার ব্যাগসহ আটক করে। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটকের পর রেজাউল করিম দাবি করেছেন, পায়রা বন্দরে অধিগ্রহণ করা জমির টাকা আমার ভগ্নিপতি আমার কাছে দিয়ে তারা গ্রামের বাড়িতে ভোট দিতে গেছেন। আমি টাকা নিয়ে বাসায় যাচ্ছিলাম। এরই মধ্যে আটক করা হয়েছে।  

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী বলেন, কাজল মৃধা শহরের একজন বালু ব্যবসায়ী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। টাকাসহ তার আটকের ঘটনার সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির দলীয় সম্পর্ক নেই। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই মিত্র দেশের নেতৃত্বের পতনেও চীন কেন নীরব দর্শক?

৫০ লাখ টাকাসহ বিএনপি নেতা আটক

আপডেট সময় : ১১:২২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬