বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, পরাজয়ের আশঙ্কায় জামায়াত যেভাবে সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটসহ নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, “দীর্ঘদিন পর দেশের মানুষ ভোট দিতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই নির্বাচন ঘিরে সবার মাঝে গভীর আবেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা কাজ করছে। বিএনপি ও তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় বিএনপির বিজয় ইনশাআল্লাহ অনিবার্য, যা আজ দেশ-বিদেশের সর্বজনীন বিশ্বাস।
“তবে পরাজয়ের আশঙ্কায় জামায়াত যেভাবে সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জালভোটসহ নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে, তা অত্যন্ত হতাশাজনক। শতাধিক কেন্দ্রে একদিন আগে থেকেই তাদের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। অনেকেই গ্রেফতার হয়েছেন এবং বিভিন্ন স্থানে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধও দেখা গেছে।”
তিনি লেখেন, “অসংখ্য ঘটনার মধ্যে জামায়াত জোটের অবৈধ ও অনৈতিক কার্যক্রম, আচরণবিধি লঙ্ঘন, এবং পরিকল্পিত নাশকতার যে বিষয়গুলো মূলধারার গণমাধ্যমে উঠে এসেছে, তার গুটিকয়েক শিরোনাম এখানে উপস্থাপন করছি—
“৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে চার লাখ টাকা
জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব
সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াতকর্মী আটক, ২ বছরের কারাদণ্ড
টাকা বিতরণের অভিযোগে নেত্রকোনা ইউনিয়ন জামায়াতের আমির আটক
সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালীতে টাকাসহ জামায়াতের ১২ নেতা আটক
পটুয়াখালী-১ আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক
পল্লবীতে জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, কেন্দ্র থেকে অফিসার বহিষ্কার
ভোটারদের টাকা বিতরণ, জামায়াতের শিক্ষককে কারাদণ্ড
‘ভোট কিনতে গিয়ে’ জনতার ধাওয়া, দৌড়ে পালালেন জামায়াত নেতা
নোয়াখালীতে জামায়াতের লোকজন হ্যান্ডবিল ও টাকাসহ জনতার জেরার মুখে
দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার চাপ, গৃহবধূকে একা পেয়ে ধর্ষণচেষ্টা জামায়াত কর্মীদের
সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
জামায়াতের বিরুদ্ধে রাজধানীতে ভোটকেন্দ্র দখল চেষ্টার অভিযোগ
অবৈধভাবে নির্বাচনি দায়িত্ব পাওয়া ৩৩০ আনসার সদস্যকে অব্যাহতি
ঝিনাইদহ-৪ দাঁড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ
জামায়াত নেতার মাছের খামার থেকে জিআই পাইপ ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার
পলাশবাড়ীতে জামায়াত নেতার বসতবাড়ি থেকে লাঠি উদ্ধার
রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত
মিরপুরের রূপনগরে অস্ত্রসহ জামায়াত কর্মীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর
জাল ভোট দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে জনতার হাতে আটক জামায়াত নেতা
রাতে ভোটকেন্দ্রে প্রবেশ, জামায়াত নেতা আটক
রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক
টাকা বিলি করার অভিযোগে গোদাগাড়ীতে জামায়াত আমিরের গাড়ি ঘেরাও
সিলসহ জামায়াত কর্মীকে হাতেনাতে ধরলো এলাকাবাসী, মিরপুর থেকে সরাসরি
বগুড়ায় রাতে ভোটকেন্দ্রে ঢুকে জামায়াত নেতা আটক
অভিযোগে জামায়াত কর্মী আটক, মুচলেকায় মুক্ত
মির্জাগঞ্জে অভিযোগে জামায়াত কর্মী আটক, মুচলেকায় মুক্ত
জামায়াত নেতার মৎস্য খামারে মিলল বোমা তৈরির সরঞ্জাম, পাশেই ভোটকেন্দ্র
নারায়ণগঞ্জ-৩ আসনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে সাবেক জামায়াত নেতা, ব্যালট খোলার অভিযোগ নিয়ে উত্তেজনা
নোয়াখালীতে ধানের শীষের নারী কর্মীকে পিটিয়ে আহত, যুবদল নেতাকে ছুরিকাঘাত
প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে সাবেক জামায়াত নেতা, ব্যালট খোলার অভিযোগ নিয়ে উত্তেজনা
ঢাকা-১৪ আসনে নির্বাচনি বিধি লঙ্ঘনের অভিযোগ: নীল ব্যাগ নিয়ে চাঞ্চল্য
টাকাসহ জামায়াতের সেক্রেটারি হাবিব মল্লিক আটক”
মাহদী আমিন বলেন, “সব ষড়যন্ত্র ও অপকৌশলের জবাব দেবে জনগণ। নিজের ভোট নিজে দিয়ে, ধানের শীষের পক্ষে শান্তিপূর্ণ ভোট প্রদানের মাধ্যমে। জনগণের ভালোবাসা ও সমর্থনে বিএনপির বিজয় সুনিশ্চিত।”
রিপোর্টারের নাম 

























