ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় ভোটারদের অসন্তোষ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অসন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্রের পুরুষ ভোটাররা এ অসন্তোষ প্রকাশ করেন।

জানা গেছে এই কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৩২৯ জন।

সরেজমিনে দেখা গেছে, লাইন ধরে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় অসন্তোষ প্রকাশ করে কয়েক দফা প্রিসাইডিং অফিসারের সঙ্গে আলাপ করেন তারা।

এ প্রসঙ্গে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমরান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ভোটার দুটি ব‍্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন তাই সঙ্গত কারণে সময়টা বেশি লাগছে। এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার ঘটেনি। সবাই সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।

নর্থ সাউথের শিক্ষার্থী নাহিদ জাবেদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমার প্রথম ভোট। উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে এসেছি। কোনও শঙ্কা বা ভয় কাজ করছে না।

গৃহিণী আসমা বেগম বলেন, আমাদের এলাকার বড় সমস‍্যা মাদক। যিনি নির্বাচিত হবেন তিনি এ বিষয়ে নজর দেবেন বলে আশা করি। শিশুদের খেলার মাঠ নেই। এটাও নির্বাচিত সংসদ সদস্য ব্যবস্থা করবেন বলেও প্রত‍্যাশা আমার।

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জসিম হোসেন বলেন, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিতে আসছি। আশা করি, তিনি নির্বাচিত হলে এলাকার ভাগ্য উন্নোনয় ঘটাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় ভোটারদের অসন্তোষ

আপডেট সময় : ১১:১৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬