ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

সূত্রাপুরে নগদ টাকাসহ জামায়াতকর্মী আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ দিনের কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাজধানীর সূত্রাপুরে নগদ টাকাসহ হাতেনাতে আটক হওয়া জামায়াতে ইসলামীর এক কর্মীকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)। পুলিশ জানায়, সূত্রাপুর এলাকায় সন্দেহজনকভাবে টাকা বিতরণের সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তাকে এই দণ্ডাদেশ প্রদান করেন।

আটকের সময় হাবিবুর রহমানের কাছ থেকে ১২টি খাম উদ্ধার করা হয়। প্রতিটি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্ত করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলা হয়, অপরাধের প্রমাণ পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে এই সাজা দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে চলন্ত গাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী

সূত্রাপুরে নগদ টাকাসহ জামায়াতকর্মী আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ১০:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬