ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে নগদ ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহসীন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ঢাকা থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে ফিরছেন। এই তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাগে ঠিক কত টাকা আছে সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি; তবে ৫০ লাখ টাকার বেশি হতে পারে বলে ধারণা দিয়েছিলেন। পরবর্তীতে গণনার পর সেখানে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন প্রধান দাবি করেন, উদ্ধারকৃত অর্থ কোনো নির্বাচনী কাজে ব্যবহারের জন্য নয়, বরং এগুলো তার ব্যবসার টাকা। তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। উল্লেখ্য, বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করার পাশাপাশি নিজেকে একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন।

এদিকে আটকের পর শারীরিক অসুস্থতার কথা জানালে পুলিশি পাহারায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এত বিপুল পরিমাণ টাকা বহন করার উদ্দেশ্য এবং এর উৎস খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই অর্থ ভোটারদের প্রভাবিত করতে বা অন্য কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

আপডেট সময় : ০৬:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬