ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক কড়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশগুলোকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, কোনো দেশ যদি আগ্রাসনকারী মার্কিন বাহিনীকে সহযোগিতা করে এবং নিজেদের আচরণ সংশোধন না করে, তবে তাদের কঠোর ও দাঁতভাঙা জবাবের মুখোমুখি হতে হবে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের একচ্ছত্র আধিপত্যের কথা পুনর্ব্যক্ত করেছে আইআরজিসি। সংস্থাটি জানিয়েছে, এই জলপথ ইরানের সার্বভৌম ভূখণ্ডের অংশ এবং এর ওপর আইআরজিসি নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। হাজার মাইল দূর থেকে আসা কোনো বহিরাগত শক্তিকে এই অঞ্চলে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যতক্ষণ পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ এই অঞ্চলে তাদের উসকানিমূলক তৎপরতা, হুমকি এবং সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ অব্যাহত রাখবে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ জলপথটি স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত করার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। মূলত আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান তার অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছে।
রিপোর্টারের নাম 





















