ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভোট কেনার চেষ্টার অভিযোগ: জামায়াত কর্মীকে আটক, ভিডিও ভাইরাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোট কেনার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের ডুবনিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, জামায়াত কর্মী আলহাজ্ব মোস্তাকিম ও তার সহযোগীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে, জামায়াত কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপি’র নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যসচিব আতিকুল ইসলাম জুয়েল জানান, গভীর রাতে আলহাজ্ব মোস্তাকিম তার কয়েকজন সঙ্গীকে নিয়ে এলাকার সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে অর্থ প্রদানের মাধ্যমে ভোট আদায়ের চেষ্টা করছিলেন। অভিযোগ রয়েছে, ভোটার সাবানের বাড়িতে টাকা দেওয়ার সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মোস্তাকিম এবং তার সহযোগী মনিরুলকে আটক করতে সক্ষম হলেও, টাকার ব্যাগসহ অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, আটককৃত মোস্তাকিম ও মনিরুলের সঙ্গে স্থানীয় জনতার উত্তপ্ত বাক্য বিনিময় ও ধস্তাধস্তির ঘটনা ঘটছে।

এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্যসচিব তোসিকুল আলম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। স্থানীয়রা অভিযুক্তদের ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি আদায় করে তাদের ছেড়ে দেয়। আলহাজ্ব মোস্তাকিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমাদের কর্মীদের ভোট কেনার প্রশ্নই ওঠে না। আমরা তাদের চা খাওয়ার টাকাও দিতে পারি না।” তবে, তিনি বিষয়টি খতিয়ে দেখে পরে বিস্তারিত জানাবেন বলে আশ্বাস দেন।

এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ বলেন, ভোট কেনার চেষ্টার ঘটনা সংক্রান্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ এখনো তাদের কাছে আসেনি। তিনি জানান, যদি কোনো অভিযোগ দায়ের করা হয়, তবে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মার্চ: টিভি পর্দায় ক্রিকেট-ফুটবলের ডাবল ধামাকা!

চাঁপাইনবাবগঞ্জে ভোট কেনার চেষ্টার অভিযোগ: জামায়াত কর্মীকে আটক, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৫:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬