ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন ডিউটিতে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও নারীসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শেরপুর সদর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং এক নারীসহ মোট দুই জন নিহত হয়েছেন। একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা ও পিকআপে থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার শিমুলতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রোকনুজ্জামান রুকন (৩১) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।

অপর নিহত মাহফুজা বেগম (২০) জামালপুরের মেলান্দহ উপজেলার মাটিয়াপাড়া গ্রামের মো. নিরব মিয়ার স্ত্রী।

দুর্ঘটনায় আহত পাঁচ জন হলেন— শ্রীবরদী উপজেলার দয়ারচর গ্রামের শাহীন মিয়া (৩০), শহরের চকপাঠক এলাকার রায়হান মিয়া (৩০), নিহত মাহফুজার ৩ মাস বয়সী শিশু পুত্র আব্দুর রহমান, শেরপুর সদরের গাজীর খামার এলাকার মোহাম্মদ আলী (২৮) এবং জামালপুরের খইয়ের এলাকার সুরাইয়া বেগম (২২)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় রোকনুজ্জামান, মাহফুজা বেগমসহ পাঁচ জন যাত্রী শেরপুরের দিকে আসছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের শিমুলতলী মুসলিহে উম্মাহ্ মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জামানকে মৃত ঘোষণা করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ মাহফুজা বেগম মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিমুলতলীর এই দুর্ঘটনায় একজন সহকারী প্রিসাইডিং অফিসারসহ মোট দুই জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মার্চ: টিভি পর্দায় ক্রিকেট-ফুটবলের ডাবল ধামাকা!

জাতীয় সংসদ নির্বাচন ডিউটিতে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও নারীসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ৫

আপডেট সময় : ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬