ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকি: জামায়াত প্রার্থীর অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি ২৯৮ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী অভিযোগ করেছেন যে, প্রতিপক্ষ বিএনপি জোটের নেতাকর্মীরা তার দলীয় কর্মী ও নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে এবং হুমকি প্রদান করছে। তিনি দাবি করেন, এই পরিস্থিতিতে জেলার এজেন্ট, কর্মী ও সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

প্রার্থীর অভিযোগ অনুযায়ী, শালবন এলাকায় তাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং নির্বাচনী ক্যাম্প স্থাপনের সময় মব সৃষ্টি করে হামলা চালানো হয়, যার ফলে কয়েকজন আহত হন। এছাড়াও, টাকা বিলির অভিযোগ তুলে তাকে হয়রানি করার চেষ্টা করা হয়। এমনকি, টাকা দেওয়ার চেষ্টা এবং পেট্রোল বোমা রেখে মিথ্যা নাটক সাজিয়ে তাকে বিপদে ফেলার অপচেষ্টা করা হয়েছে বলেও তিনি জানান। এডভোকেট এয়াকুব আলী চৌধুরী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের কাছে দাবি জানিয়েছেন।

এদিকে, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো: কায়কিসুল জানান, খবর পেয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে যুগ্ম জেলা জজের নেতৃত্বে গঠিত ইল্টোরাল ট্রাইব্যুনালে পাঠানোর পরামর্শ দেন। আজ সকাল ১০টায় ওই তিনজনকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মার্চ: টিভি পর্দায় ক্রিকেট-ফুটবলের ডাবল ধামাকা!

খাগড়াছড়িতে নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকি: জামায়াত প্রার্থীর অভিযোগ

আপডেট সময় : ০৪:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬