ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দৌলতপুর সীমান্তে বিজিবির বড় সাফল্য: ১৪টি দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তুল উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং একটি বিদেশি পিস্তুল ও গুলি উদ্ধার করেছে। বুধবার ভোররাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রায়ন এলাকার পোল্ট্রিরমোড় চরে এই অভিযান পরিচালিত হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম-এর নেতৃত্বে বাগোয়ান কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয় বেইজ ক্যাম্পের একটি টহল দল সীমান্ত সংলগ্ন ওই এলাকায় অতর্কিত অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা ১৪টি দেশীয় অস্ত্র এবং একটি বিদেশি পিস্তুল, এর ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তুল, একটি বিদেশি পিস্তুলের ম্যাগাজিন, তিন রাউন্ড বিদেশি পিস্তুলের গুলি, একটি দেশীয় সুটার গান, দুটি রড় রামদা, পাঁচটি ছোট রামদা, পাঁচটি হাসুয়া, একটি চাপাতি এবং একটি ছুরি।

বিজিবি সূত্রে জানা গেছে, এই সফল অভিযান পরিচালনা করা হলেও, উদ্ধার হওয়া অস্ত্রের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই পদক্ষেপ মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যকে গুলি করে হত্যা

দৌলতপুর সীমান্তে বিজিবির বড় সাফল্য: ১৪টি দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তুল উদ্ধার

আপডেট সময় : ০২:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬