বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষকদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার সেনা সদরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আডো। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় যে, এই সাক্ষাৎকালে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রেক্ষাপটে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে।
এর আগে গত সোমবার কমনওয়েলথ অবজারভার গ্রুপের ২৩ সদস্যের এই প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে। সেখানেও নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার বিষয়ে আলোচনা হয়।
রিপোর্টারের নাম 


















