ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

দৌলতদিয়ায় বাড়তি ভাড়া আদায়ের দায়ে বাসকে জরিমানা, টাকা ফেরত পেলেন যাত্রীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট ও বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এই অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে একটি পরিবহনকে জরিমানার পাশাপাশি যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি টাকাও ফেরত দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের যাতায়াত নিরাপদ ও ভোগান্তিমুক্ত রাখতে গোয়ালন্দ উপজেলা প্রশাসন এ উদ্যোগ নেয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।

অভিযান চলাকালে পোড়াদাহগামী একটি যাত্রীবাহী বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এর পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ওই পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আদায়কৃত অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রীদের কাছে তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান জানান, নির্বাচনকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা দেখা যায়। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের এই নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এমন তদারকিতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তারা জানান, ঘাটে প্রায়ই অতিরিক্ত ভাড়ার বিড়ম্বনায় পড়তে হয়। নিয়মিত এমন অভিযান ও কঠোর তদারকি বজায় থাকলে যাত্রী হয়রানি অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়: ড. ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ

দৌলতদিয়ায় বাড়তি ভাড়া আদায়ের দায়ে বাসকে জরিমানা, টাকা ফেরত পেলেন যাত্রীরা

আপডেট সময় : ০৭:৩৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬