ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা: আধুনিক মডেল সদর গড়ার অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে লালমনিরহাট-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের তাঁর নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টায় লালমনিরহাট জেলা শহরের মুনস্টার হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ইশতেহার পেশ করেন, যেখানে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইশতেহার ঘোষণাকালে অ্যাডভোকেট আবু তাহের তাঁর লক্ষ্য অর্জনে বিভিন্ন সেক্টরভিত্তিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। শিক্ষাক্ষেত্রে শতভাগ সাক্ষরতা নিশ্চিতকরণ, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সুবিধাসম্পন্ন স্মার্ট স্কুল স্থাপন, কারিগরি শিক্ষা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সহায়তা তহবিল এবং আন্তর্জাতিক বৃত্তি সহায়তা কেন্দ্র স্থাপনের কথা ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

কৃষি খাতে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক বাজার’ স্থাপন, সুদমুক্ত ঋণ প্রদান, কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ড্রেজিং কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকারও তাঁর ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

স্বাস্থ্যসেবায় ইউনিয়নভিত্তিক কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণ, মোবাইল স্বাস্থ্য ইউনিট চালু, দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন এবং সরকারি হাসপাতাল আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বেকারত্ব দূরীকরণ, যুব ও নারী কর্মসংস্থান সৃষ্টি, ভিক্ষুক পুনর্বাসন এবং ‘ওয়ান ফর অল’ প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারে অন্তত একজন দক্ষ সদস্য গড়ে তোলার কর্মপরিকল্পনার কথাও জানান তিনি।

যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, কাঁচা রাস্তা পাকাকরণ, জলাবদ্ধতা নিরসন, পর্যটন কেন্দ্র উন্নয়ন, যুব ও ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতিবিরোধী কমিটি গঠনের ঘোষণাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইশতেহার ঘোষণাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হাফেজ শাহ আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের পর ভাঙচুর-আগুন, আটক ৩

লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা: আধুনিক মডেল সদর গড়ার অঙ্গীকার

আপডেট সময় : ০৯:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬