কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে নিজের জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।
সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ টিটু এই বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























