ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

রংপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে নারীদের গণমিছিল: ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন রংপুর-৩ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে জোরদার হচ্ছে প্রচার-প্রচারণা। এরই অংশ হিসেবে ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান বেলালের সমর্থনে একটি বিশাল নারী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের উদ্যোগে রংপুরের বিভিন্ন এলাকা থেকে আসা নারীরা এই মিছিলে অংশ নেন।

নগরীর টাউন হল থেকে শুরু হয়ে গণমিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানির মোড়, প্রেসক্লাব ও দাবানল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী মাহবুবুর রহমান বেলাল। তিনি তার বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনে নারীরাই অগ্রসেনানীর ভূমিকা পালন করেন। একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে নারী সমাজের ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, দেশের প্রতিটি মা-বোনের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

মাহবুবুর রহমান বেলাল ১১ দলীয় ঐক্যজোটের দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করে বলেন, এই জোট জনগণের ভোট ও মতের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি জনগণের সমর্থন নিয়ে একটি ইনসাফ-ভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং প্রতিটি মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে।

মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মন্ডল, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়াসহ জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলনের পর ভাঙচুর-আগুন, আটক ৩

রংপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে নারীদের গণমিছিল: ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগান

আপডেট সময় : ০৯:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬