ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নির্বাচনী প্রচারণার শেষ দিনে নীলফামারীতে বিএনপির বিশাল শোডাউন: ধানের শীষের পক্ষে অর্ধলক্ষ মানুষের ঢল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে নীলফামারীতে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে নির্বাচনী শক্তি প্রদর্শন করেছে জেলা বিএনপি। সোমবার বিকেলে প্রায় অর্ধ লক্ষাধিক ভোটার ও সমর্থকের অংশগ্রহণে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বর্ণাঢ্য গণমিছিল ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়। পুরো নীলফামারী শহর যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল।

জেলা শহরের ডিসি মোড় থেকে শুরু হয়ে এই বিশাল গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ডোমার সড়কের রুবেল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে ডিসি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী তুহিনের পিতা ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভগ্নীপতি অধ্যাপক রফিকুল ইসলাম। এছাড়াও জেলা ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

গণমিছিল ও সমাবেশে বিএনপির মূল নেতাকর্মীদের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রচারণার শেষ দিনের এই কর্মসূচিকে ঘিরে পুরো জেলা শহরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রতিটি অলিগলি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের ক্ষেপণাস্ত্র

নির্বাচনী প্রচারণার শেষ দিনে নীলফামারীতে বিএনপির বিশাল শোডাউন: ধানের শীষের পক্ষে অর্ধলক্ষ মানুষের ঢল

আপডেট সময় : ০৮:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬