ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

মানুষ হত্যা করে ক্ষমতা আঁকড়ে থাকবে না বিএনপি: হাবিবুন নবী খান সোহেল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে তারা জনগণের ইচ্ছার বাইরে এক মুহূর্তও ক্ষমতা আঁকড়ে থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনার মতো মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকার পথে বিএনপি হাঁটবে না, বরং জনগণ চাইলে তারেক রহমান স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেবেন। সোমবার (৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুন নবী খান সোহেল বলেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি, জনগণ তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। দেশের মানুষ বিএনপিকে দেখেছে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন এবং বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তিনি ক্ষমতার দরজা বন্ধ করে রাখবেন না। তিনি অঙ্গীকার করেন, যেদিন এ দেশের জনগণ বলবে তারেক রহমানের নেতৃত্ব পছন্দ নয়, সেদিনই তিনি জনতার ক্ষমতা জনতার হাতে তুলে দিয়ে চলে আসবেন।

এ সময় তিনি বিএনপির নামে ‘গিবত’ ছড়ানো কিছু ব্যক্তির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যারা দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে বলে প্রচার করছে, তারা কত বড় ভণ্ড ও প্রতারক। আমাদের প্রিয় নবী কি কোনোদিন জান্নাতের টিকিট বিক্রি করেছেন?

এই নেতা আরও বলেন, গত ১৭ বছর ধরে চাঁদপুরবাসীর মনের আশা পূরণ হয়নি। চাঁদপুর ধানের শীষের ঘাঁটি। বহু বছর পর আবারও সে সুযোগ এসেছে। তিনি ধানের শীষের ইতিহাস তুলে ধরে বলেন, এই মার্কা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন। এবার আমাদের প্রিয় নেতা তারেক রহমান পরীক্ষিত ও যোগ্য নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন।

জনসভায় প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত সকলের কাছে ধানের শীষ মার্কায় ভোট চান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন জমিয়তে ইসলাম জেলা শাখার সভাপতি মূফতি সিরাজুল ইসলাম, জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে দেশের পাঁচ বিভাগ: আবহাওয়া অফিসের পূর্বাভাস

মানুষ হত্যা করে ক্ষমতা আঁকড়ে থাকবে না বিএনপি: হাবিবুন নবী খান সোহেল

আপডেট সময় : ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬