ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

চরমোনাই পীরের উদ্ধৃতি দিয়ে জামায়াতকে ‘পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী’ বললেন ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০১:২০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রখ্যাত আলেম-ওলামারা জামায়াতে ইসলামীর অপপ্রচার প্রত্যাখ্যান করেছেন। তিনি জামায়াতকে ‘পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী’ দল হিসেবে আখ্যায়িত করতে চরমোনাই পীরের বক্তব্য উদ্ধৃত করেন এবং বাবুনগরী সাহেব জামায়াতকে ভোট দেওয়াকে ‘নাজায়েজ’ বলেছেন বলেও উল্লেখ করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন, এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। তিনি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন বিভ্রান্ত না হন। একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ! একটা নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে?

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে দেশের পাঁচ বিভাগ: আবহাওয়া অফিসের পূর্বাভাস

চরমোনাই পীরের উদ্ধৃতি দিয়ে জামায়াতকে ‘পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী’ বললেন ফখরুল

আপডেট সময় : ০৭:০১:২০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬