ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

১৪ দফা ইশতেহার ঘোষণা করলেন জামায়াতের প্রার্থী মাহমুদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

## শরীয়তপুর-২ আসনে জামায়াতের প্রার্থীর ১৪ দফা উন্নয়ন ইশতেহার ঘোষণা

শরীয়তপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেন বকাউল তাঁর ১৪ দফা সম্বলিত নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকারনামা তুলে ধরেন। আগামী পাঁচ বছরে তাঁর নির্বাচিত এলাকার সার্বিক উন্নয়নে এই ১৪টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

সুশাসন থেকে পরিবেশ, সমন্বিত উন্নয়নের রূপরেখা:

মাহমুদ হোসেন বকাউল তাঁর ইশতেহারে সুশাসন, আইনশৃঙ্খলা ও জনসেবার ওপর জোর দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি ও মৎস্য ব্যবস্থাকে আধুনিক, জলবায়ু-সহনশীল ও কৃষিবান্ধব করে গড়ে তোলার কথা বলেছেন তিনি। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি টেকসই স্থানীয় অর্থনীতি গড়ে তোলার কথাও উল্লেখ করেন।

স্বাস্থ্যসেবা ও স্যানিটেশনের ক্ষেত্রে, প্রতিটি পরিবারের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এবং সখিপুর থানায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু করার বিষয়েও তিনি আলোকপাত করেন।

শিক্ষা খাতে শূন্য পদ পূরণ, শিক্ষক প্রশিক্ষণ ও আধুনিক অনলাইন শিক্ষার প্রসার, স্কুল-কলেজ-মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন এবং উচ্চশিক্ষায় সহায়তার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছেন প্রার্থী। কারিগরি, ভোকেশনাল ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের জন্য ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথাও বলেন তিনি।

সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে অধিকারভিত্তিক ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দরিদ্র, নারী প্রধান পরিবার, প্রবীণ, প্রতিবন্ধী ও দুর্যোগ পীড়িত মানুষের জন্য সঠিক তালিকাভুক্তি, ডিজিটাল মাধ্যমে দ্রুত অর্থ প্রদান এবং বন্যা-নদীভাঙনে জরুরি সহায়তা নিশ্চিত করা হবে।

অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান ভিত্তিক একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন মাহমুদ হোসেন। কৃষি, মৎস্য ও ক্ষুদ্র ব্যবসাকে সহজ ঋণ, প্রশিক্ষণ ও বাজার-অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সহায়তা দেওয়ার কথা বলেছেন তিনি। নারী ও যুব উদ্যোক্তা তহবিল, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প, ই-কমার্স সম্প্রসারণ এবং পদ্মা-মেঘনা সেতুর সুযোগে বিনিয়োগবান্ধব পরিবেশ ও বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলার পরিকল্পনাও তাঁর ইশতেহারে স্থান পেয়েছে।

সামাজিক ন্যায়বিচারের বিষয়ে তিনি ভয়, বৈষম্য ও শোষণের স্থানমুক্ত একটি সমাজ গড়ার অঙ্গীকার করেছেন। দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, ওয়ার্ডভিত্তিক সালিশ ও আইনি সচেতনতা বৃদ্ধি এবং নারী-শিশু সুরক্ষা জোরদার করার কথাও বলেন তিনি।

অবকাঠামো ও চরাঞ্চল উন্নয়নে নিরাপদ যোগাযোগ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রার্থী। রাস্তা, ব্রিজ, কালভার্ট ও নৌপরিবহন আধুনিকায়ন, নদীভাঙন রোধ, ড্রেজিং ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা এবং চরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও ডিজিটাল সংযোগ বাড়িয়ে নদীকেন্দ্রিক অর্থনীতি ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার কথা বলেন তিনি।

যুব কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণদের দক্ষ কর্মী ও উদ্যোক্তায় গড়ে তোলার জন্য কারিগরি ও আইসিটি প্রশিক্ষণ, স্টার্ট-আপ সহায়তা, সহজ ঋণ ও মেন্টরশিপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। প্রবীণ ও সংখ্যালঘু জনগোষ্ঠীর কল্যাণে অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ সমাজ গড়ে তোলা, বিশেষায়িত স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও আইনি সহায়তা সম্প্রসারণ এবং সবার সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন তিনি।

পর্যটন ও ইকো পার্কThe post শরীয়তপুর-২ আসনে জামায়াতের প্রার্থীর ১৪ দফা উন্নয়ন ইশতেহার ঘোষণা appeared first on .

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল জার্মান থেকে অনূদিত হ্যারমান হেসের গ্রন্থ বইমেলায়

১৪ দফা ইশতেহার ঘোষণা করলেন জামায়াতের প্রার্থী মাহমুদ

আপডেট সময় : ০৫:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬