ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

সক্ষমতা নিয়ে চরের ভোট কেন্দ্রে থাকবে কোস্টগার্ড: মহাপরিচালক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

## উপকূলীয় ভোটকেন্দ্রে কোস্টগার্ডের কড়া নজরদারি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে অঙ্গীকারবদ্ধ

চাঁদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার ২২টি ভোটকেন্দ্রে ২০০ জন কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এই সদস্যেরা ভোটকেন্দ্রগুলোতে পূর্ণ সক্ষমতা নিয়ে অবস্থান করবেন বলে জানিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোস্টগার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে আয়োজিত এক যৌথ নির্বাচনি মহড়া পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। পরে মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মহাপরিচালক আসন্ন নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে বিদ্যমান দ্বিধা-দ্বন্দ্ব দূর করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোস্টগার্ডের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মহাপরিচালক জানান, সরকারের পক্ষ থেকে ভোটকেন্দ্রগুলোতে অ্যাপস, ক্যামেরা ও ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করবে। সারাদেশের চরাঞ্চলে কোস্টগার্ডের মোট ৩ হাজার ৫৮৫ জন সদস্য মোতায়েন থাকবে। তিনি আশা প্রকাশ করেন যে, উপকূলীয় এলাকার ভোট কেন্দ্রগুলোতে কোস্টগার্ডের উপস্থিতি জনগণের মাঝে আস্থা তৈরি করবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।

বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ এবং নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। নদীমাতৃক জেলা চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড একটি নির্ভরযোগ্য বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন।

এই সময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনিসহ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম এলাকাসমূহে মোতায়েন থাকবে। ইতিমধ্যে এই প্লাটুনগুলো স্থলভাগ ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীসহ নদী বেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল জার্মান থেকে অনূদিত হ্যারমান হেসের গ্রন্থ বইমেলায়

সক্ষমতা নিয়ে চরের ভোট কেন্দ্রে থাকবে কোস্টগার্ড: মহাপরিচালক

আপডেট সময় : ০৫:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬