ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

জমি বিরোধে মর্মান্তিক পরিণতি: ভাইয়ের হাতে ভাই খুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত নূরনবী (৪৫) নামের ওই ব্যক্তিকে তার ছোট ভাই আলম (৩৬) ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল প্রায় সাড়ে আটটার দিকে উপজেলার দেওলাবাড়ি গ্রামের শেখ বাড়ির দেবপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রমতে, নিহত নূরনবী ও অভিযুক্ত আলম, সুরুজ্জামান ওরফে জামালের দুই ছেলে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ নিরসনের লক্ষ্যে গ্রামবাসী একাধিকবার সালিশ বৈঠকের আয়োজন করলেও কোনো স্থায়ী সমাধান আসেনি।

ঘটনার দিন সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলম ক্ষিপ্ত হয়ে বড় ভাই নূরনবীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় নূরনবী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুত মামলা দায়ের করা হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল জার্মান থেকে অনূদিত হ্যারমান হেসের গ্রন্থ বইমেলায়

জমি বিরোধে মর্মান্তিক পরিণতি: ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট সময় : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬