ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভোট ডাকাতি বা কারচুপির চেষ্টা হলে জনগণই রুখে দেবে: শফিকুর রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নির্বাচনে কোনো ধরনের ভোট ডাকাতি, চুরি কিংবা অবৈধ কারচুপির চেষ্টা করা হলে দেশের সাধারণ মানুষ তা কঠোরভাবে প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা মামুনুল হকের সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, এখন থেকেই পাহারাদারি শুরু করতে হবে এবং চূড়ান্ত বিজয় নিশ্চিত করে ঘরে ফেরা পর্যন্ত এই সতর্কতা বজায় রাখতে হবে। বিজয়ের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে দুই রাকাত নফল নামাজ পড়ার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

ভোট ছিনতাই ও দুশাসনের দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, কোনো অপশক্তি যেন আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার দুঃস্বপ্ন না দেখে। ঢাকা-১৩ আসনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এই এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং অস্ত্রবাজি চালিয়ে আসছে। যারা সাধারণ মানুষের ওপর জুলুম করছে, তাদের হাত থেকে এলাকাবাসীকে মুক্ত করে একটি নিরাপদ জনপদ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার বা দলের স্বার্থে নির্বাচনে নামিনি; আমরা নেমেছি ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে। একটি নির্দিষ্ট দল ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু দেশের মানুষ তাদের আর দেখতে চায় না। জনগণ এখন জুলাই বিপ্লবের পক্ষের শক্তির বিজয় দেখতে চায়।”

প্রশাসনের একাংশের কর্মকাণ্ড নিয়ে সতর্কবার্তা দিয়ে জামায়াত আমির বলেন, সরকারের কিছু অসাধু আমলা ও সচিব এখনো নির্দিষ্ট কোনো দলের হয়ে কাজ করছেন এবং প্রার্থীদের জেতানোর চেষ্টা করছেন। এ ধরনের দলবাজি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতি আপনাদের বারবার ক্ষমা করবে না। আবারও যদি কাউকে ফ্যাসিবাদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা হয়, তবে জুলাই গণঅভ্যুত্থানের মতোই জনগণ তা রুখে দেবে। দেশে একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে।

জনসভায় ঢাকা-১৩ আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের হাতে তার নির্বাচনী প্রতীক ‘রিকশা’ তুলে দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে শরিফুলের রাজকীয় প্রত্যাবর্তন: তপ্ত গরমে কিউইদের নাভিশ্বাস

ভোট ডাকাতি বা কারচুপির চেষ্টা হলে জনগণই রুখে দেবে: শফিকুর রহমান

আপডেট সময় : ০২:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬