ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে ৭ জনের মৃত্যু, আহত ৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় আধা-উপজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকায় পরপর দুটি বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বান্নু জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ফাং মুসা খেল এলাকায় রিমোট-নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। প্রথম বিস্ফোরণটি একটি প্রাইভেট গাড়িতে ঘটে। সেই বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, গাড়িটি ডোমেলের দিকে যাওয়ার সময় প্রথম বিস্ফোরণে পাঁচজন নিহত হন এবং গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথম বিস্ফোরণের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে, যেখানে দুজন নিহত হন এবং তাদের বহনকারী গাড়িটিও ধ্বংস হয়ে যায়। বর্তমানে, এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা দিবসে প্রকাশিত হলো আছিয়া ইসলাম দোলার নতুন গান ‘বাবার ছায়া’

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে ৭ জনের মৃত্যু, আহত ৩

আপডেট সময় : ০৯:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬