ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র তৎপরতায় ২০ বাংলাদেশিকে পুশইন করতে ব্যর্থ বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকারী ২০ জন বাংলাদেশি নাগরিককে ঠেলে (পুশইন) দেওয়ার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে এবং বর্তমানে ওই ২০ জন নাগরিক ভারতের সীমানায় শূন্যরেখায় অবস্থান করছেন।

শনিবার সকালে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবি টহল দলের দ্রুত তৎপরতার কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন যে, বর্তমানে ওই নাগরিকরা শূন্যরেখায় অবস্থান করছেন এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র তৎপরতায় ২০ বাংলাদেশিকে পুশইন করতে ব্যর্থ বিএসএফ

আপডেট সময় : ০৯:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬